← Back to list

Cloudflare R2: Truth vs. Reality

আমরা অনেকেই ডেভেলপমেন্ট এর সময় স্টোরেজ বাকেট নিয়ে ঝামেলায় পড়ি।

Ashikur Rahman Bhuiyan · 2026-04-04 12:41 · 0 claps · 2.4 min read
#cloudflare #cloudflare-r2 #saas #cloud-services
Open on Medium ↗

Cloudflare R2: Truth vs. Reality

আমরা অনেকেই ডেভেলপমেন্ট এর সময় স্টোরেজ বাকেট নিয়ে ঝামেলায় পড়ি।

সো সুইটেবল অপশন? ক্লাউড।

এখন, ক্লাউড স্টোরেজের মধ্যে Cloudinary ১ জিবি স্টোরেজ ফ্রি দেয়, কিন্ত ২৫ জিবি ব্যান্ডউইথ লিমিট বেশ ঝামেলায় ফেলে দেয় যদি হাই ট্রাফিক হয়। AWS S3 with Cloudfront CDN এর সার্ভিস ফাটাফাটি হলেও, খরচটাও বেশ ফাটাফাটি। আর AWS এর প্রাইসিং যেই লেভেলের কমপ্লেক্স, তাতে অন্যদের কি হয় জানিনা। আমার বেশ বারোটা বেজে যায়।

তাহলে এটা সলুশন কি?

গুগল, এআই, বিভিন্ন ব্লগ ঘেটে জেনেছিলাম Cloudflare R2 এর কথা। তখন মাত্র শুরু করেছি জার্নি।

কাজেই যখন Cloudinary Limit Hit করলো, মাথা পুরো হ্যাং হয়ে গেলো। বাঙালি বলে কথা, ফ্রি কি আছে খুঁজতে খুঁজতে R2 এর সন্ধান পেলাম। অদ্ভুত ভাবে Cloudinary আমাদের ডেভেলপারদের মধ্যে যতটা কমন, R2 কেন জানি তেমন একটা কমন না। কাজেই বাংলায় বেশি রিসোর্স পেলাম না। অন্যান্য রিসোর্স আর Cloudflare এর অফিসিয়াল ডকুমেন্টেশন ঘাটতে ঘাটতে যতটুকু বুঝলাম, এতদিনে পাইসি একটা সাস্টেইনেবল সলুশন।

যেখানে Cloudinary তে স্টোরেজ লিমিট ১ জিবি, ব্যান্ডউইথ লিমিট ২৫ জিবি। এখানে Cloudflare R2 রীতিমতো হাতেম তায়ী হয়ে বসে আছে। ১০ জিবি স্টোরেজ ফ্রি, আনলিমিটেড এগ্রেস ব্যান্ডউইথ। আর কি লাগে? সবই ই তো ফ্রি।

কিন্ত আসলেই কি সব ফ্রি? দুনিয়ায় কমপ্লিট ফ্রি বলে কিছু আছে? এখানে ছোট্ট একটা কিন্তু আছে। যেটা হয় চোখ এড়িয়ে যায়, কিংবা এড়িয়ে যাওয়া হয়।

Cloudflare R2 তে egress free হলেও, একটা নির্দিষ্ট পরিমাণ এর পর Read/write এর জন্য ক্লাউডফ্লেয়ার চার্জ করে। যদিও স্মল এমাউন্ট, AWS বা অন্যান্য প্রোভাইডার এর তুলনায়। কিন্তু তবুও চার্জ করে।

কিভাবে করে? চলুন দেখে নেই।

প্রথমে আমরা টোটাল ক্যালকুলেশন ভ্যালু টা জেনে নেই। ক্লাউডফ্লেয়ার কয়েকটা সিস্টেম এ রিড রাইট কাউন্ট করে। তার মধ্যে আবার যদি ক্লাউডফ্লেয়ার CDN এ ক্যাশ করা থাকে, তাহলে সব রিকোয়েস্ট R2 পর্যন্ত যায় না। এখানে চেস্টা করছি সেই হিসাবগুলো একটু সোজা ভাবে দেখানোর। হিসাব গুলো ইংলিশে দেখাচ্ছি, কারণ বার বার ল্যাংগুয়েজ সুইচ করা টা লেখার কনসান্ট্রেশন ব্রেক করছে।

মুলত দুই ভাবে অপারেশন গুলো কাউন্ট করা হয়:

  1. Class A: PUT, POST, PATCH, DELETE, LIST — Every writes, upload, delete, list considered as class A
  2. Class B: GET — every download considered as class B

Free Tier:

Primary storage: 10 GB free, then $0.015 /gb/month

Class A: 1,000,000 (1M) times /month free, then $4.50/1M

Class B: 10,000,000 (10M) times /month free, then $0.36/1M

Egress: Totally FREE

আমি যদি সামারি করি তাহলে ফ্রি টায়ারে আমরা কি পাচ্ছি?

ফ্রি ১০ জিবি স্টোরেজ, ১০ মিলিয়ন রিডস, ১ মিলিয়ন রাইটস, ফ্রি এগ্রেস।

এখন আসি প্রাইসের ব্যাপারে। প্রাইস কম হলেও ডলারের রেট হিসাবে টাকায় একটা মোটামুটি চার্জ তো আসেই। স্পেশালিটি কি?

ইয়েস, Cloudflare ইজ স্পেশাল। আপনি যদি caching এর জন্য Cloudflare CDN ইউজ করেন, তাহলে প্রতিটা রিকোয়েস্ট R2 পর্যন্ত যাবে না। প্রথমবার যখন কোনো ফাইল রিকোয়েস্ট হবে তখন সেটা R2 থেকে আসবে এবং ১টা Read হিসেবে কাউন্ট হবে। এরপর সেই ফাইল যদি Cloudflare CDNcache হয়ে যায়, তাহলে পরের রিকোয়েস্টগুলো Cloudflare cache থেকে সার্ভ হবে, R2 থেকে না। ফলে সেগুলো আর নতুন করে Read হিসেবে কাউন্ট হবে না।

অর্থাৎ ১টা ইমেজ ১০০০ বার ডাউনলোড হলেও, যদি সেটা CDN এ cache থাকে, তাহলে R2 Read খুব কম হবে। এই কারণেই অনেক ক্ষেত্রে Cloudflare R2 ব্যবহার করলে খরচ খুব কম আসে বা অনেক সময় প্রায় ফ্রি এর মত মনে হয়।

তাছাড়া, ফ্রি SSL Certificate, Cloudflare Tunnel, Cloudflare Turnstile Captcha Verification এর মত মাথানষ্ট করা এমেইজিং সব সিস্টেম তো Cloudflare বানিয়ে রেখেছেই ফ্রি তে। তাছাড়া রিসেন্টলি ওরা container-based runtime system নিয়ে এসেছে, যেটা VPS বা cPanel hosting এর মত না — বরং edge/serverless architecture এর উপর ভিত্তি করে কাজ করে।

কাজেই, আপনি যদি ওয়েব এপ্লিকেশন নিয়ে কাজ করেন, Cloudflare is there to make your journey easy, enjoyable and hassle free.


메타데이터
post_id
56aab9da4c68
slug
cloudflare-r2-truth-vs-reality-56aab9da4c68
url
https://medium.com/@ashikurrb/cloudflare-r2-truth-vs-reality-56aab9da4c68
canonical_url
https://medium.com/@ashikurrb/cloudflare-r2-truth-vs-reality-56aab9da4c68
author_url
https://medium.com/@ashikurrb
status
ok
fetched_at
2026-07-13 06:23:13