ক্লড কোড লোকালি?
অনেক রিকোয়েস্ট এর পর লিখলাম। নন-কোডারদের জন্য।
ক্লড কোড লোকালি?
অনেক রিকোয়েস্ট এর পর লিখলাম। নন-কোডারদের জন্য।
আমি কিপটা। Claude Code-এর জন্য প্রতি মাসে Anthropic-কে পয়সা দিতে রাজি না। তাই লোকালে চালানোর রাস্তা খুঁজছিলাম এই জানুয়ারীতে।
সেটা নিয়ে মজায় কাজ করছিলাম। এটা নিয়ে পোস্ট দিয়েছিলাম। সবাই বললেন একটা নো-ননসেন্স হাউ-টু লিখে দিন।
LM Studio 0.4.1 থেকে একটা দারুণ জিনিস যোগ হয়েছে। Anthropic-এর API-এর মতো একটা এন্ডপয়েন্ট। মানে Claude Code ভাবছে সে Anthropic-এর সার্ভারে কথা বলছে, কিন্তু আসলে কথা বলছে আপনার নিজের মেশিনের সাথে। বিল শূন্য।
কীভাবে করবেন? চারটা ধাপ।
শূন্য ধাপ — Claude Code ইন্সটল করুন। টার্মিনালে একটাই কমান্ড। Windows-এ PowerShell-এ -
irm https://claude.ai/install.ps1 | iex
প্রথম ধাপ — LM Studio নামিয়ে নিন lmstudio.ai/download থেকে। একটা মডেল লোড করুন। কমপক্ষে ২৫ হাজার টোকেনের কনটেক্সট উইন্ডো রাখুন — Claude Code একটু বেশি খায়। তারপর সার্ভার চালু করুন। টার্মিনালে লিখুন -
lms server start --port 1234
দ্বিতীয় ধাপ — Claude Code-কে বলুন LM Studio-র দিকে তাকাতে। দুটো এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করুন -
export ANTHROPIC_BASE_URL=http://localhost:1234
export ANTHROPIC_AUTH_TOKEN=lmstudio
তৃতীয় ধাপ — Claude Code চালান -
claude --model openai/gpt-oss-20b
শেষ।
VS Code ব্যবহার করলে সেটিংসে এটুকু যোগ করুন -
"claudeCode.environmentVariables": [
{ "name": "ANTHROPIC_BASE_URL", "value": "http://localhost:1234" },
{ "name": "ANTHROPIC_AUTH_TOKEN", "value": "lmstudio" }
]
কী পাচ্ছেন এতে? Claude Code-এর পুরো অভিজ্ঞতা, কিন্তু মডেল চলছে আপনার নিজের মেশিনে। টোকেন খরচ নেই। ইন্টারনেট লাগছে না। ডেটা বাইরে যাচ্ছে না।
মডেল একটু কমজোরি হবে, এটা সত্যি। কিন্তু রোজকার কাজের একটা বড় অংশ এভাবেই হয়ে যাবে। বাকি জটিল কাজের জন্য Anthropic-এর আসল সার্ভার আছেই।
কিপটাদের জন্য এটাই সেরা অপশন।
메타데이터
- post_id
- 95e43a42ebcf
- slug
- how-to-claude-code-locally-95e43a42ebcf
- url
- https://medium.com/@raqueeb/how-to-claude-code-locally-95e43a42ebcf
- canonical_url
- https://medium.com/@raqueeb/how-to-claude-code-locally-95e43a42ebcf
- author_url
- https://medium.com/@raqueeb
- status
- ok
- fetched_at
- 2026-06-15 20:49:13