← Back to list

Maliki Fiqh: Ejaculation while fasting | রোযার সময়ে বীর্যপাতের মাসআলা

মাসআলা

M Nahi · 2024-03-15 17:40 · 0 claps · 1.4 min read
#maliki #islam #allah #fiqh #ramadan
Open on Medium ↗
Wiki topics: 🕊️ · Religion

Maliki Fiqh: Ejaculation while fasting | রোযার সময়ে বীর্যপাতের মাসআলা

মাসআলা

“(রোযা ভঙ্গকারী বিষয়সমূহের অন্তর্ভুক্ত হল) …

১ — যৌনমিলন করা।

২ — মনি (বীর্য) বা মযি (বীর্যপূর্ব কামরস) বের করা। তা যৌনমিলনপূর্ব কর্মের মাধ্যমে হোক (مقدمات الجماع), তাকানো, বা কল্পনার দ্বারা হোক। যদি মনি বা মযি নিজে নিজে বের হয়ে যায়, অথবা অস্বাভাবিক কোনো পন্থায় কামস্বাদের মাধ্যমে বের হয় (بلذة غير معتاد), তবে রোযা ভাঙবে না। তবে কেবল কামস্বাদ পাওয়া গেল কিন্তু মনি বা মযি বের হল না, তবে রোযা ভাঙবে না।” (আল ফিকহ আল মালিকি ওয়া আদিল্লাতুহু — হাবিব বিন তাহির, রোযা অধ্যায়, খন্ড ২, পৃষ্ঠা ৮৫)

মাসআলা

“ (রোযার সময়ে মাকরুহ কাজের অন্তর্ভুক্ত হল) …

  • যুবক, বৃদ্ধ, পুরুষ, বা মহিলা যে-ই হোক, রোযা অবস্থায় যৌনমিলনপূর্ব কর্মসমূহ (مقدمات الجماع) মাকরুহ। চুম্বন, কল্পনা, বা তাকানোর মাধ্যমে হলেও। মাকরুহ হবে যখন মনি-মযি বের হওয়ার আশংকা থাকবে না (السلامة)। কেননা, এসবের মাধ্যমে প্রায়ই মনি-মযি বের হয়, যার কারণে রোযা ভেঙে যায়।
  • তবে যদি মনি-মযি বের হওয়া নিশ্চিত থাকে বা আশংকা হয়, বা সন্দেহ হয় যে মনি-মযি বের হবে কিনা, তবে এসব কাজ হারাম হবে।
  • মাকরুহ আর হারাম হালতে যদি যৌনমিলনপূর্ব কর্মসমূহের কারণে মযি বের হয়, তবে কাযা ওয়াজিব হবে।
  • যদি হারাম হালতে মনি বের হয়, তবে কাযা কাফফারা দুটোই ওয়াজিব হবে।
  • যদি মাকরুহ হালতে স্পর্শ, চুম্বন, বা দেহের সাথে দেহের লাগানোর কারণে মনি বের হয়, তবে কাযা কাফফারা দুটোই ওয়াজিব হবে।
  • যদি মাকরুহ হালতে কেবল তাকানো বা কল্পনার কারণে মনি বের হয়, তবে কাফফারা হবে না (কেবল কাযা ওয়াজিব হবে)।
  • যদি মাকরুহ হালতে (তাকানো বা কল্পনা) দীর্ঘসময় হয়ে থাকে, তবে কাযা কাফফারা দুটোই ওয়াজিব হবে।

(আল ফিকহ আল মালিকি ওয়া আদিল্লাতুহু — হাবিব বিন তাহির, রোযা অধ্যায়, খন্ড ২, পৃষ্ঠা ১০০)


메타데이터
post_id
b49a036fa6cf
slug
রোযার-সময়ে-বীর্যপাতের-মাসআলা-b49a036fa6cf
url
https://medium.com/@nahi4159/%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%86%E0%A6%B2%E0%A6%BE-b49a036fa6cf
canonical_url
https://medium.com/@nahi4159/%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%86%E0%A6%B2%E0%A6%BE-b49a036fa6cf
author_url
https://medium.com/@nahi4159
status
ok
fetched_at
2026-07-24 06:21:58