User Experience: Gamification
(বাংলায় শিখি)
User Experience: Gamification
(বাংলায় শিখি)

এটা এক্সক্লুসিভলি কোন প্রোডাক্ট ম্যানেজমেন্ট সম্পর্কিত লেখা নয়। শুরুতেই বলে নিচ্ছি। এটি কোন নতুন কনসেপ্ট নয়। টাইটেল পড়েই হয়তো তাই অপরিচিত লাগছে না।
Gamification (গেমিফিকেশন) শুনলে কিছুটা গেম-এর সাথে সম্পর্কিত মনে হতে পারে, যেটা আসলে পুরোপুরি ভুল নয়। সংক্ষিপ্ত করে বললে, কোনকিছুকে গেম-এ রূপান্তর করাকেই গেমিফিকেশন বলে। কোনকিছুকে গেম-এ রূপান্তর কেন করব? এর পিছনে কী কারণ থাকতে পারে? কার কী লাভ হচ্ছে বা হবে? লেখাটি সম্পূর্ণ পড়ার পর আশা করি এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে।
প্রথম কেইসঃ
লিমন প্রতিদিন ঘুম থেকে উঠেই একটা অ্যাপে ঢুকে ৫ মিনিট ব্রাউজ করেই বের হয়ে যায় এবং নিজের দিন শুরু করে। এই রুটিনটা তার শুরু হয়েছে দুইমাস হয়। সারাদিনে সে হয়ত আর তেমন অ্যাপটায় ঢুকে না। কিন্তু দিনে অন্তত ৫ মিনিট সে এখানে দেয়। সে আসলে অ্যাপে কী করে? প্রতিদিন অ্যাপে ঢুকে, অযথাই কিছু জিনিসে ক্লিক করে, মাঝে মাঝে ছোটখাটো পাজল মিলায়, এরপর বের হয়ে যায়। অ্যাপটা একটা ই-কমার্স সম্পর্কিত অ্যাপ। একবার একজন প্রশ্ন করায় বলেছিল যে প্রতিদিন অ্যাপে ঢুকলে বোনাস পয়েন্ট পায়। এই পয়েন্ট সে পরে ব্যবহার করে ওই অ্যাপ থেকে বিভিন্ন জিনিস কিনে বা মাঝেমধ্যে ফ্রি ডেলিভারিও পায়।
দ্বিতীয় কেইসঃ
মুমু পড়ে ক্লাস থ্রিতে। মা-বাবার কাছে কিছুদিন ধরে বায়না করছে যে আইসক্রিম খাবে। কিন্তু, যেহেতু কিছুদিন আগেই ওর ঠাণ্ডা সেরেছে, মা-বাবা তাই এই মুহূর্তে এটা চাচ্ছেন না। হয়তো আর এক সপ্তাহ পর। মুমুকে বলা হল সে যদি এই সপ্তাহে প্রতিদিন বাসা থেকে নেয়া টিফিন স্কুলে খেয়ে শেষ করে আনে তাহলে পরের শুক্রবারে তাকে নিয়ে ঘুরতে যাবে মা-বাবা এবং ওইদিন তারা সবাই মিলে আইসক্রিম খাবে। মুমু অধীর আগ্রহে শুক্রবারের জন্য অপেক্ষা করে এবং টিফিন প্রতিদিনই শেষ করে। শুক্রবারে সবাই মিলে ঘুরতে বের হয়।
তৃতীয় কেইসঃ
মিঃ রাফসান একটি ব্লগসাইট ম্যানেজ করেন। কয়দিন ধরে উনি বেশ চিন্তিত কারণ উনার প্ল্যাটফর্মে ইউজারের সংখ্যা কমে যাচ্ছে। সমস্যা হচ্ছে, উনার সাইটে অনেক টপিকেই লেখা আসে কিন্তু সারাবছর লেখার পরিমাণ একই থাকে না। সাইটে উনি কিছু জায়গায় অ্যাড সেল করেন এবং কিছু প্রিমিয়াম ব্লগ, কোর্সও বিক্রয় করেন। ইউজারের সংখ্যা কমে গেলে অ্যাড, ব্লগ বা কোর্স থেকে সেরকম রিটার্ন আসে না। এছাড়া অফ-সিজনে লেখা কমে যাওয়ার কারণে ওভার-অল অংশগ্রহণ কমে যায়। সাইটের ইউজার ধরে রাখতে উনি আপাতত বিভিন্ন এক্সপেরিমেন্ট করে যাচ্ছেন। এর মধ্যে একটা হচ্ছে ইউজার প্রতিদিন সাইট ভিজিট করলে ১০ পয়েন্ট দেয়া। ৫০ পয়েন্ট হয়ে গেলে এটা দিয়ে কোন কোর্সে একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট দেয়া বা পয়েন্ট ব্যবহার করে কোন প্রিমিয়াম ব্লগ পড়া যায়। উনার ইচ্ছা আছে লেখকদের জন্যেও এরকম কিছু করা যেন তারা লেখায় উৎসাহ পায় অফ-সিজনে।
উপরের তিনটি কেইসেই একটা বিষয় লক্ষ্য করার মতন, প্যাটার্নটা ধরা যাচ্ছে কি? একটা গোলের দিকে সবাই এগিয়ে যাচ্ছে, কিন্তু যাত্রাটা উপভোগ্য বা ফুলফিলিং করার জন্য ছোট ছোট কিছু চেকপয়েন্ট আছে। লিমনের উদ্দেশ্য তার পরবর্তী কেনাকাটায় ফ্রি ডেলিভারি পাওয়া। তাই সে প্রতিদিন অ্যাপে ঢুকে পয়েন্ট নিচ্ছে। মুমুর গোল হলো আইসক্রিম খাওয়া, তাই সে সেটায় পৌঁছতে প্রতিদিন একটি করে ধাপ পার হচ্ছে, অর্থাৎ টিফিন খেয়ে শেষ করছে। নিজের কাছে হিসাবও রাখছে আর কতদিন পর আইসক্রিম খেতে পারবে। মিঃ রাফসান নিজের সাইটে ইউজারের অংশগ্রহণ বাড়াতে কিছু চেকপয়েন্ট অ্যাড করেছেন যেন প্রতিদিন ইউজার পয়েন্ট পাওয়ার জন্য হলেও সাইটে আসে।
মোটামুটি সহজ ভাষায় Gamification এমন একটা সিস্টেম যেখানে ইউজারের অংশগ্রহণ বাড়াতে বা মার্কেটিং-এর স্বার্থে খেলার আবরণে ইউজারের আগ্রহ ধরে রাখা হয়। এটা ইউজারের মধ্যে এক ধরণের আসক্তি তৈরি করে যার কারণে সে অধিকাংশ সময়ে প্রয়োজন ছাড়াই অ্যাপ/প্রোডাক্টটি ব্যবহার করে। অনেক সময় এই ব্যাপারটা স্বভাববশতঃই হতে থাকে যখন একবার ইউজার অভ্যস্ত হয়ে যায়। স্ট্রিক (streak) বজায় রাখার মনোভাব থেকেই গেমিফিকেশনের সাফল্য ধরা যায় যা পরবর্তীতে বৃহত্তর পরিসরে অন্য ইউজারের সাথে খেলা, লিডারবোর্ড, পুরস্কার ইত্যাদিতে পরিণত হয়। আশা করি এই লেখাটি পড়ে কিছুটা ধারণা হবে গেমিফিকেশন নিয়ে।
বাস্তব কিছু উদাহরণ
Snapchat একটি ইনস্ট্যান্ট ফোটো স্টোরি শেয়ার করার অ্যাপ হিসাবেই তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত। এই অ্যাপটির গেমিফিকেশনের মাধ্যম হল স্ট্রিক (streak)। প্রতিদিন একটি করে হলে ছবি পোস্ট করলে সে স্ট্রিকে সেই দিনটা যোগ করে। যখন টানা ১০-২০+ স্ট্রিক চলে তখন ইউজার সেটা হাতছাড়া করতে চায় না, তখন সেটাই তার ছবি আপলোড করার মোটিভেশন হয়ে দাঁড়ায়। এই তথ্য ইউজারের প্রোফাইলেও দেখা যায় যেটা অনেক সময় শো-অফের বিষয়ে পরিণত হয়। এরকম আরও কিছু অ্যাপ স্ট্রিক-কে ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে ইউজারের ধারাবাহিক (consistent) অংশগ্রহণ নিশ্চিত করতে, যেমন - TikTok, Duolingo, Strava, Daraz ইত্যাদি। Daraz-এ লগইন স্ট্রিক বজায়ে রাখলে পয়েন্টস পাওয়া যায়। Duolingo-তেও লগইন স্ট্রিক বজায় রাখলে পয়েন্টস পাওয়া যায় যেটা দিয়ে পরবর্তীতে লেভেল আনলক করা যায়।
Airbnb, Uber, iharvst ইত্যাদি অ্যাপগুলো রেফারেল সিস্টেম ব্যবহার করে যেখানে নতুন কাউকে এই অ্যাপগুলো রেফার করলে উভয়ই কিছু পয়েন্ট বা অন্য সুবিধা লাভ করে। এটা মূলতঃ গেমিফিকেশনের মাধ্যমে অনলাইন মার্কেটিং করা। এই সিস্টেমে ইনফ্লুয়েন্সার বা অ্যাফিলিয়েশনের মাধ্যমে মার্কেটিং করা সম্ভব।
কিছু অ্যাপে কোন কোন অ্যাকশনের উপর ভিত্তি করে ইউজারদেরকে পয়েন্ট দেয়া হয় যেটা পরবর্তীতে তারা ব্যবহার করতে পারে যেমন MyGP, My Airtel, bKash, Agoda ইত্যাদি অ্যাপে কোন প্যাকেজ কিনলে বা টাকা রিচার্জ করলে বা বুকিং করলে পয়েন্ট জমা হয়। এটা কিছুটা ইনসেন্টিভ দেয় ইউজারকে।
References:
- Relevant apps that are mentioned within this article
메타데이터
- post_id
- d7d22b59dca2
- slug
- product-management-gamification-d7d22b59dca2
- url
- https://medium.com/@melodysoptaka/product-management-gamification-d7d22b59dca2
- canonical_url
- https://medium.com/@melodysoptaka/product-management-gamification-d7d22b59dca2
- author_url
- https://medium.com/@melodysoptaka
- status
- ok
- fetched_at
- 2026-07-09 13:13:48