← Back to list

Maliki Fiqh: Jumuah Matters (to be continued inshaallah

জুমুয়া সংক্রান্ত মালিকি ফিকহের কিছু আলাপের সংকলন আর কি।

M Nahi · 2023-02-03 18:59 · 0 claps · 2.4 min read
#jumuah #islam #salah #allah #maliki
Open on Medium ↗
Wiki topics: 🕊️ · Religion

Maliki Fiqh: Jumuah Matters (to be continued inshaallah)

জুমুয়া সংক্রান্ত মালিকি ফিকহের কিছু আলাপের সংকলন আর কি।

আল কাওয়ানিন আল ফিকহিয়্যাহ — ইবনু জুযাই আল কালবি আশ শহিদ

মালিকি ফিকহ মোতাবেক জুমুয়ার দিনের সাথে খাস কিছু বিষয় -

  • জুমুয়ার নামাযের দিকে তাড়াতাড়ি যাওয়া। তবে খতিব (খুতবার জন্য) মিম্বরে বসে পড়লে তাড়াতাড়ি যাওয়া ওয়াজিব হবে। মধ্যদুপুরে জুমুয়ার নামাযে যাওয়া মুসতাহাব।
  • খুতবার জন্য খতিব মিম্বরে বসা থেকে নামায শেষ হওয়া পর্যন্ত বেচাকেনা, বিয়ে, এবং সকল চুক্তিকর্ম হারাম। তবে সম্পাদিত হয়ে গেলে তা ফাসেখ হবে কিনা, তা নিয়ে ইখতিলাফ আছে।
  • জুমুয়ার নামাযের জন্য গোসল করা সুন্নাতে মুয়াক্কাদা। ফজরের আগে গোসল করলে অথবা গোসলের পরপরই নামাযে না যাওয়া হলে সুন্নাতে মুয়াক্কাদা আদায় হবে না।
  • জুমুয়ার জন্য মুসতাহাব কিছু আমল: সুগন্ধি লাগানো, মেসওয়াক করা, সুন্দর পোশাক পরা, এবং গোঁফ, নখ ইত্যাদি কাটা।

আল ফিকহ আল মালিকি ওয়া আদিল্লাতুহু — শায়েখ হাবিব বিন তাহির, জুমুয়ার নামায অধ্যায়

মালিকি ফিকহ মোতাবেক জুমুয়ার দিন কিছু হারাম কাজ।

  1. জুমুয়া যার ওপর ফরয, তার জন্য জুমুয়ার ওয়াক্তের কাছাকাছি সময়ে সফরে বের হওয়া। তবে, জরুরত হলে ভিন্ন কথা।
  2. ইমাম মিম্বরে বসা অবস্থায় মানুষের ঘাড় ডিঙিয়ে সামনে যাওয়া।
  3. ইমাম খুতবার জন্য উপস্থিত হওয়া থেকে জুমুয়ার নামায শেষ হওয়া পর্যন্ত নফল নামায শুরু করা।
  4. খুতবার চলাকালীন সময়ে কথা বলা। যদিও কোনো ব্যক্তি দূরে বসার কারণে খুতবা না শোনে, অথবা ব্যক্তি বধির হয়।
  5. খুতবা চলাকালীন সময়ে কেউকে সালাম দেয়া। সেটা উপস্থিত মুসল্লিকে বা নামাযে দেরি করে আসা ব্যক্তিকে হোক।
  6. খুতবা চলাকালীন সময়ে সালামের জবাব দেয়া, সেটা ইশারা করে দিলেও।
  7. খুতবা চলাকালীন সময়ে হাঁচির জবাব (ইয়ারহামুকাল্লাহ) এবং জবাবের প্রতিজবাব (ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম) দেয়া।
  8. খুতবা চলাকালীন সময়ে খানাপিনা করা।
  9. খুতবা চলাকালীন সময়ে অযথা কাজ করা ব্যক্তিকে নিষেধ করা, এমনকি তা ইশারা দিয়ে হলেও।
  10. জুমুয়ার ২য় আযান থেকে জুমুয়ার নামাযের সালাম ফেরানো সময়ের মাঝে বেচাকেনা করা।

জুমুয়ার আযানের পর বেচাকেনার বিধান

মালিকি ফিকহমতে, জুমুয়ার দিন ২য় আযান থেকে, অর্থাৎ আমাদের দেশের প্রেক্ষাপটে ইমাম যখন আরবি খুতবার আগে মিম্বরে বসেন এবং মুআযযিন আযান দেন, তখন থেকে জুমুয়ার নামাযে সালাম ফেরানো পর্যন্ত বেচাকেনা হারাম।

শায়েখ হাবিব বিন তাহির তাঁর “আল ফিকহ আল মালিকি ওয়া আদিল্লাতুহু”-এর জুমুয়ার নামায অধ্যায়ে যেমন বলেন, “(সেসময়ে বেচাকেনা) হারাম হবার দলিল - আল্লাহ বলেন — و ذروا البيع (সূরা জুমুয়া, আয়াত ৯)। অর্থাৎ “বেচাকেনা ছেড়ে দাও”। সেসময়ে বেচাকেনা হারাম হবার এটা নস। এর মাধ্যমে বেচাকেনা সংঘটিত হলে তা ফাসেদ হবে। এভাবে ক্রয়বিক্রয়, ইজারা, তাওলিয়া, শিরকাত, এবং শুফআ-এর চুক্তি বাতিল হয়ে যাবে। এমনকি যদি নামাযের দিকে যাওয়া অবস্থাতেও এসব (বেচাকেনা বা চুক্তি) সংঘঠিত হয়, তবে তাও বাতিল হবে সাদ্দুয যারিয়া নীতির ভিত্তিতে।”

তবে কিছু চুক্তি বাতিল হবে না। শায়েখ হাবিব বিন তাহির বলেন, “তবে বিবাহের আকদ বা চুক্তি বাতিল হবে না। তবে সেসময়ে বিবাহের আকদ করা হারাম হবে। কেননা, তা হারাম ওয়াক্তের সময়ে সংঘঠিত হয়েছে। একই নিয়ম হিবা বা সাদাকার ক্ষেত্রে (তা হারাম হবে না)।”

কিছু বেচাকেনা জায়েয। শায়েখ হাবিব বিন তাহির বলেন, “ওযুর জন্য পানি কেনাবেচা হারাম বেচাকেনার আওতায় পড়বে না।”

তবে, যদি বেচাকেনা হয়েই যায়, তবে কি করা? শায়েখ হাবিব বিন তাহির বলেন, “বেচাকেনা যখন বাতিল হয়ে যাচ্ছে, তখন ক্রয়কৃত পণ্য ফেরত দিতে হবে যদি না হারিয়ে যায়। যদি বাজার বদল হওয়ার কারণেও হারিয়ে যায়, তবে দাম দিতে হবে। তবে দাম দিতে হবে পণ্য হস্তগত হওয়া সময়ের দাম হিসেবে। চুক্তি বা হারিয়ে যাওয়ার সময়ে দাম হিসেবে নয়।”

আল ফিকহুল মালিকি ওয়া আদিল্লাতুহু, জুমুয়ার সালাত অধ্যায় — শায়েখ হাবিব বিন তাহির

মালিকি মাযহাব মোতাবেক জুমুয়ার খুতবার শর্ত ৯টি -

  1. দাঁড়িয়ে খুতবা দেয়া।
  2. যাওয়াল তথা মধ্যদুপুরের পরে খুতবা দেয়া।
  3. মসজিদের ভেতরে খুতবা দেয়া।
  4. উচ্চস্বরে খুতবা দেয়া।
  5. আরবি ভাষায় খুতবা দেয়া, যদিও খুতবা অনারবিদের জন্য হয়।
  6. জুমুয়ার নামাযের একদম আগে আগে হওয়া।
  7. খুতবার সময় অন্তত ১২ জন উপস্থিত থাকা।
  8. জুমুয়ার নামাযের পূর্বে খুতবা দেয়া।
  9. খুতবায় তা বলা, যেটা আরবরা “খুতবা” হিসেবে বিবেচিত করে।

메타데이터
post_id
dbf913319ecc
slug
maliki-fiqh-jumuah-matters-to-be-continued-inshaallah-dbf913319ecc
url
https://medium.com/@nahi4159/maliki-fiqh-jumuah-matters-to-be-continued-inshaallah-dbf913319ecc
canonical_url
https://medium.com/@nahi4159/maliki-fiqh-jumuah-matters-to-be-continued-inshaallah-dbf913319ecc
author_url
https://medium.com/@nahi4159
status
ok
fetched_at
2026-07-26 04:48:36