← Back to list

আমি যে চারজনের প্রেমে পড়েছি

Mithumondalx · 2026-05-26 06:52 · 10 claps · 1.7 min read
#bengali #storytelling #philosophy #humorous-life-lessons #life-lessons
Open on Medium ↗
Wiki topics: PHI · Philosophy LIT · Literature & Writing 😂 · Humor & Satire

আমি যে চারজনের প্রেমে পড়েছি

লিখিকা -মিঠু মন্ডল

আমি যে চারজনের প্রেমে পড়েছি..❣️

আমি যে চারজনের প্রেমে পড়েছি..❣️

আমায় কেউ বহু যুগ আগে জিজ্ঞেস করেছিল, "তোমার প্রিয় কবি কে?"

আমি একটু হেসে উত্তর দিয়েছিলাম, "আমার প্রিয় কবি চারজন সময়, মন, অনুভূতি আর আমি।"

আমার উত্তর শুনে সে মৃদু হেসে বলেছিল, "এত সুন্দর আর মিষ্টি চিন্তাধারা খুব কম মানুষের মধ্যেই দেখা যায়।"

আমি বলেছিলাম, "সুন্দর কি না জানি না, তবে এটুকু জানি- একজন কবি, কথাশিল্পী, সাহিত্যিক, নৃত্যশিল্পী কিংবা চিত্রকরের জীবনে এই চারজনের প্রেম না এলে হয়তো কোনো সুন্দর সৃষ্টি জন্ম নিত না।"

সে অবাক হয়ে জিজ্ঞেস করল, "প্রেম?”

আমি উত্তর দিলাম, "হ্যাঁ, এই প্রেমই হাজার হাজার মানুষকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। এই প্রেমই মানুষের ভেতরে লুকিয়ে থাকা অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে, তাদের অস্তিত্বকে নতুন করে চিনতে শেখায়।"

সে আবার জিজ্ঞেস করল, "আমিও কি এই প্রেমে পড়তে পারি?

আমি হেসে বললাম, "তুমি চাইলেই যে এই প্রেমে পড়বে, এমন নয়। সেই চারজন না চাইলে তুমি তাদের মায়ায় জড়াতে পারবে না।"

সে কৌতূহলী হয়ে বলল, "তাহলে তারা কবে আমাকে তাদের প্রেমে জড়াবে?"

আমি মৃদু হেসে উত্তর দিলাম

"যখন সঠিক সময় আসবে... যখন তুমি সম্পূর্ণ একা হয়ে পড়বে, চারপাশে মানুষ থেকেও কাউকে পাশে পাবে না, তখন তুমি বুঝবে কত সময় নষ্ট করেছো। সেদিন তুমি সময়ের প্রেমে পড়বে।"

"তারপর যখন হাজার প্রশ্ন করেও কোনো উত্তর পাবে না, তখন তুমি নিজের মনকে জিজ্ঞেস করবে- 'হে মন, আমার সাথে এমন কেন হচ্ছে?' সেদিন তুমি মনের প্রেমে পড়বে।”

"তারপর একদিন মন তোমাকে উত্তর দেবে। তোমার ভেতরে জমে থাকা সব অনুভূতি বেরিয়ে আসবে। তারা তোমাকে জিজ্ঞেস করবে- 'নিজের জন্য তুমি কী করেছো?' 'নিজের অনুভূতির জন্য কী রেখেছো?"

"যখন তোমার কাছে কোনো উত্তর থাকবে না, তখন বুকফাটা চিৎকার আর দু'চোখ ভরা জলই হবে তোমার সঙ্গী। সেদিন তুমি অনুভূতির প্রেমে পড়বে।"

"আর তারপর... একদিন তুমি নিজের প্রেমে পড়বে। তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই চঞ্চল, হাসিখুশি, দুরন্ত শিশুটিকে খুঁজে পাবে। যে কথাগুলো সমাজ, পরিবার আর ভবিষ্যতের ভয়ে বন্দি ছিল, সেগুলো একে একে মুক্তি পাবে।"

"সেদিন তুমি কাউকে খুঁজবে না, শুধু নিজের ভেতরের 'তুমি'-টাকে খুঁজবে। আর তখনই তুমি বুঝতে পারবে জীবনের আসল মানে।"

সে চুপচাপ শুনছিল। তারপর ধীরে জিজ্ঞেস করল, "তাহলে এই চারজনের প্রেম পাওয়া কি খুব কঠিন?"

আমি মৃদু হেসে বললাম, "সহজে পেলে মানুষ হীরেকেও কয়লা ভাবে।"

"তবে এমনও নয় যে কেউ এই প্রেম পায়নি। যারা পেয়েছে, তারা নিজেদের অস্তিত্বকে কবিতা, সংগীত, চিত্রকলা আর নৃত্যের মাধ্যমে পৃথিবীর সামনে ফুটিয়ে তুলেছে।"

সে শেষবার জিজ্ঞেস করল, "আর তুমি? তুমি কি এই চারজনের প্রেমে পড়েছো?"

আমি শুধু তার দিকে তাকিয়ে মৃদু হেসেলাম...


메타데이터
post_id
e80613dfd09f
slug
আমি-যে-চারজনের-প্রেমে-পড়েছি-e80613dfd09f
url
https://medium.com/@mithumondal/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%9C%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF-e80613dfd09f
canonical_url
https://medium.com/@mithumondal/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%9C%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF-e80613dfd09f
author_url
https://medium.com/@mithumondal
status
ok
fetched_at
2026-06-09 15:37:30