← Back to list

"প্রশ্ন টা এমনই যে বই পড়া আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কেনো?" 🖋️

SUDIPA MONDAL · 2026-07-22 12:08 · 0 claps · 1.0 min read
#book-reading-benefits #self-improvement #bengali
Open on Medium ↗
Wiki topics: PSY · Psychology 🚀 · Self Improvement 📚 · Books & Reading

"প্রশ্ন টা এমনই যে বই পড়া আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কেনো?" 🖋️

সাধারণ মানুষের একটা বড় অংশ ভাবে দুদিনের জীবনে বই পড়ে কি লাভ... একদিন তো দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। বই পড়ার অভ্যাস করার কথা শুনলে তারা হাজার টা অজুহাত মাথায় সাজিয়ে ফেলে... সামান্য এই একটা ভুলের জন্যই হয়তো জনসাধারণের একটা বড় অংশ অনেক খানি পিছিয়ে পড়ে।

আমি বলছি না যে সারাদিন না খেয়ে না ঘুমিয়ে শুধুই বই পড়ে চলা উচিত। তবে দিনের মাত্র ৩০ টা মিনিটও যদি এই বই পড়ার পিছনে দেওয়া যায় তবে তার জীবনগাঁথা অন্য পাঁচ জনের থেকে কিছু টা হলেও এগিয়ে থাকে।

বই আমাদের অনেক কিছু শেখায়। কথিত আছে - "একটি ভালো মানুষ একশটি বইয়ের সমান।" একথা সত্যি এটা আমি মানি। তবে মানুষ বড় স্বার্থপর। মানুষ চাইলেই বেইমানি করতে পারে কিন্তু একটি বই কখনই বেইমানি করতে পারে না। মানুষ যদি কিছু সাহায্য করে থাকে তবে সে সময়ে অসময়ে তা কড়ায় গণ্ডায় উসুল করে নিতে সদা সর্বদা প্রস্তুত থাকে কিন্তু বইকে বিনিময়ে কিচ্ছু ফিরিয়ে দিতে হয় না। তাই মানুষের সঙ্গে বইয়ের কোনো তুলনা চলে না।

একটি ভালো বই একটি মানুষকে সফলতার শিখরে পৌঁছে দিতে পারে... সে ক্ষমতা তার আছে। আজ পৃথিবীর বুকে যে ৫% মানুষ সফলতার গিনিস বুকে নাম লিখিয়েছে তাদের প্রত্যেকের পিছনেই বই পড়ার এক দারুণ রহস্য লুকিয়ে রয়েছে।

আমাদের প্রতিটা মানুষেরই বই পড়া উচিত। সাহিত্য, self help, উপন্যাস, ছোটো গল্প সবকিছুই উপকারী।

১. বই মানুষের মনোযোগ বৃদ্ধি করে। ২. সঠিক চিন্তা ভাবনা করা শেখায়। ৩. নতুন সাফল্যের দরজা খুলে দেয়।

বই পড়ার উপকারিতা বলে শেষ করা যাবে না। আজ এটুকুই, আমি সুদীপা... আমি তো বই পড়া শুরু করেই দিয়েছি। আপনি কবে শুরু করছেন, জানাতে ভুলবেন না কিন্তু। 🙏❤️🤗 ধন্যবাদান্তে - সুদীপা মন্ডল। কলমে - সুদীপা মন্ডল। 🖋️ 📖

메타데이터
post_id
fe1011fd8d47
slug
প্রশ্ন-টা-এমনই-যে-বই-পড়া-আমাদের-জন্য-এত-গুরুত্বপূর্ণ-কেনো-️-fe1011fd8d47
url
https://medium.com/@s2006udipa/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%87-%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%87-%E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%8F%E0%A6%A4-%E0%A6%97%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8B-%EF%B8%8F-fe1011fd8d47
canonical_url

author_url
https://medium.com/@s2006udipa
status
ok
fetched_at
2026-08-02 21:10:14