বিডিআর ম্যাসাকার, মিডিয়া এবং মাহামুদুর রহমান
বিডিআর ম্যাসাকার, মিডিয়া এবং মাহামুদুর রহমান
"পিলখানা ঽত্যাযজ্ঞ আপনার কাছে চমৎকার এক রাজনীতি। আর আমার কাছে ভাই হারানোর বেদনা। ভাইদের বাঁচাতে না পারার অক্ষমতা, ব্যর্থতার আত্মগ্লানি। কিন্তু আমাদের হাতে অদৃশ্য হাতকড়া পরিয়ে সেই গ্লানি আপনারা আমাদের নিতে বাধ্য করেছিলেন। কিভাবে হ্যান্ডকাফ পরিয়েছিলেন জানেন?
হ্যাঁ, আপনাদের কিছু প্রিয় মিডিয়ার কথা অন্ধভাবে বিশ্বাস করে এই হাতকড়া পরিয়েছিলেন।
আপনাদের ভাষা বদলে গিয়েছিল কেবলমাত্র তখনই যখন গণকবর খুঁজে পাওয়া গেল। যখন অর্ধগলিত, বিকৃত মৃতদেহগুলো বের হতে লাগল।
গণকবর থেকে লাশ বেরোনোর আগে মিলিটারি অপারেশন হলে আপনারা আজীবনের জন্য ভিলেন বানিয়ে রাখতেন আর্মিকে। আপনারা ছিলেন সাইকোলজিক্যাল অপারেশনের ঘুঁটি। আর আমরা ছিলাম শিকার। আপনারা বিশ্বাস করে নিলেন ডাল-ভাতে ভাতা থেকে ছয়নয় হয়েছে। অথচ আপনারা জানেনই না এই ভাতা কোন পদ্ধতিতে, কোন অফিস/মন্ত্রণালয় ঘুরে কত দিনে আসে।
সেই দিন মিডিয়াগুলো কী করে নাই? মুন্নী সাহা তো সেই ঘটনার দৃশ্যমান অপসাংবাদিক। এরকম প্রমাণিত অপসাংবাদিক আরও আছে।
কিন্তু আজ পীর সাহেব বনে যাওয়া এক সাংবাদিককে সামনে তুলে আনব। যিনি পিলখানা ঽত্যাযজ্ঞ নিয়ে আজ সবচেয়ে সোচ্চার। যিনি পুনরায় চালু হওয়া এক পত্রিকার সম্পাদক। আজকাল তিনি সারভাইভারদের নিয়ে টক শো করেন। অথচ তাঁর পত্রিকা ২৫, ২৬ ফেব্রুয়ারি ২০০৯-এ অফিসারদের চরিত্রহননে সবচেয়ে আগ্রাসী ছিল। ঐ দুই দিনে তাঁর পত্রিকা পিলখানায় নিহত, নিগৃহীত অফিসারদের চরিত্র হনন করে কী কী লিখেছিল, তা ভুলিনি. ভুলতে পারি না।
সেই পত্রিকার অনলাইন ভার্সনে পাঠকদের ভয়াবহ সব কমেন্ট কোনো সম্পাদনা ছাড়া পাবলিশ হয়েছিল।
সেই সম্পাদক আজ অতি উচ্চকণ্ঠ। পীর সেজে পিলখানায় নিহতদের শোকে মাটিতে গড়াগড়ি খান। পিলখানার শহীদরা সেদিন পরিবারসমেত দ্বিতীয়বারের মতো ঽত্যাযজ্ঞের শিকার হয় এই সম্পাদকের জন্য।
সম্পাদক মহোদয়, আপনাকে বলছি। আপনি আজ র র করে দুনিয়া উল্টাচ্ছেন? ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে প্রিন্ট মিডিয়ার মধ্যে আপনার চেয়ে বড় র-এর দালাল আর কেউ ছিল না।"

একজন সেনা অফিসারের ইনবক্স।
wasimiftekhar
메타데이터
- post_id
- e03fda8a9478
- slug
- বিডিআর-ম্যাসাকার-মিডিয়া-এবং-মাহামুদুর-রহমান-e03fda8a9478
- url
- https://medium.com/@wasim.Haq/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%82-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8-e03fda8a9478
- canonical_url

- author_url
- https://medium.com/@wasim.Haq
- status
- ok
- fetched_at
- 2026-07-16 07:43:41